কাতলা মাছ (Catola)
কাতলা মাছ ছোট,মাঝারি,বড় যা ৫০০ গ্রাম থেকে ৩ কেজি হয়ে থাকে, নদীর কাতলা মাছ ফ্রিজাপ ও ঘেরের কাতলা মাছ লাইভের মাধ্যেমে জীবিত , ঘেরের কাতলা মাছ ফ্রিজাপও বিক্রয় করে থাকি।
কাতলা মাছের ঝোল রান্নার রেসিপি শেয়ার করি
কাতলা মাছের ঝোল রান্নার উপকরণ :
১ . ৪ টুকরো কাতলা মাছ।
২ . ২ টো মাঝারি মাপের আলু টুকরো করে কাটা।
৩ . ১ টা গোটা পেঁয়াজ কুচি করে কাটা।
৪ .Â১ টা গোটা পেঁয়াজ বাটা।
৫ . ১ চা চামচ আদা রসুন বাটা।
৬ . ১/২ চা চামচ ধোনে জিরা গুঁড়ো।
৭ . ১/২ চা চামচ লঙ্কা গুঁড়ো।
৮ .১ চা চামচ হলুদ গুঁড়ো।
৯ . ২ টো তেজ পাতা।
১০. ৫০ গ্রাম সরষের তেল।
১১. নুন পরিমান মতো।
১২. ২৫ গ্রাম ধোনে পাতা কুচি করে কাটা।(যদি পাওয়া যায় ,তবে রান্না হয়ে গেলে, তাতে ছড়িয়ে দিয়ে সামান্য নেড়ে আঁচ বন্ধ করুন।)
কাতলা মাছের ঝোল রান্নার পদ্ধতি :
১.Âপ্রথমে ভালো করে ধুয়ে নেওয়া মাছের টুকরো গুলোকে প্রয়োজন মতো নুন ও হলুদ মাখিয়ে রাখতে হবে কমপক্ষে ১০ মিনিট।
২.Âতারপরে আঁচে করাই বসিয়ে ,গরম হলে তাতে তেল দিন। তেল গরম হলে মাছ গুলোকে হালকা লাল করে ভেজে তুলে নিতে হবে।
৩. এবার প্রয়োজনে আবার কড়াইতে তেল দিন। তেল গরম হলে তেজ পাতা ফোড়ন দিয়ে পেঁয়াজ কুচি গুলি দিয়ে সামান্য নাড়াচাড়া করুন।
৪. পেঁয়াজ বাদামি বর্ণের হলে আলুর টুকরো গুলো দিয়ে হালকা করে ভেজে নেবার পরে তারমধ্যে পেঁয়াজ বাটা দিয়ে নাড়াচাড়া করতে হবে , কাঁচা গন্ধ বেরিয়ে গেলে তারপরে আদা রসুন বাটা , ধোনে জিরা গুঁড়ো , হলুদ গুঁড়ো , লঙ্কা গুঁড়ো , পরিমান মতো নুন দিয়ে ভালো করে কোষে নেবার পরে ৫০০ মিঃ লিঃ জল দিয়ে ঢাকা দিন।
৫. ঝোল ভালো করে ফুটলে তাতে ভেজে রাখা মাছ গুলো দিয়ে ঢাকা দিন। কিছু সময় পরে ঢাকা খুলে একটু নেড়ে দিন ও আলু সেদ্ধ হলে আঁচ বন্ধ করুন।
এই ভাবে তৈরি হবে কাতলা মাছের ঝোল।Â











Reviews
There are no reviews yet.